সন্ত্রাসী হামলায় মালিতে নিহত ১৩ সেনা

সন্ত্রাসী হামলায় মালিতে নিহত ১৩ সেনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সেনাচৌকিতে সন্ত্রাসী হামলায় আফ্রিকার দেশ মালিতে কমপক্ষে ১৩ সেনাসদস্যসহ ২৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

সেনাবাহিনী জানায়, মপতি অঞ্চলে সোকউরা ও প্যারউকৌ সেনাচৌকিতে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুধারীরা।

দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে সোকউরায় ৯ ও প্যারউকৌ চৌকিতে ২ সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার পরই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালায় সেনাবাহিনী।

এতে কমপক্ষে ১৩ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে।

২০১২ সাল থেকে মালিতে সেনাসদস্যদের সঙ্গে আল কায়েদার মদদপুষ্ট স্থানীয় একটি উগ্রপন্থী সংগঠনের সংঘাত চলে আসছে। এতে কয়েক হাজার সেনাসদস্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

গত বছরই এসব হামলায় ৪৫৬ বেসামরিক লোক নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *