পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী রূপ নিয়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে সপরিবারে আক্রান্ত হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম।
শনিবার (২২ আগস্ট) তার নমুনা পরীক্ষার ফলাফল করোনাভাইরাস পজিটিভ আসে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সচিব মো. নূরুল ইসলাম বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবারই তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তার শরীরে তেমন কোনো জটিলতা নেই।
/এএ


