সবজি চাষে ছাউনি পদ্ধতি

সবজি চাষে ছাউনি পদ্ধতি

পাথেয় ডেস্ক : বর্ষাকাল ছাড়াও বাংলাদেশে মাঝে মাঝে বৃষ্টি হয়। ফলে অনেক জমিতে সবজি চাষ করা যায় না। জমিতে পলিথিন আবৃত ছাউনি পদ্ধতিতে চাষের আওতায় আনা যায়। এতে টমেটো, শসা, করল্লা, উস্তা, বরবটি, শিমসহ অন্যান্য সবজি চাষ করা যায়। পৃথিবির বিভিন্ন দেশে এ পদ্বতি চালু রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের চাষাবাদ হয়ে থাকে।

বেড তৈরি : এ পদ্ধতিতে জমি তৈরির জন্য প্রথমে ৩ ফুট প্রস্থ এবং দৈর্ঘ্য নিয়ে নিজের মতো করে বেড তৈরি করতে হবে। বেড পরবর্তী ৩ ফুট ফাঁকা জায়গা রাখতে হবে। এভাবে আবার সব জমি একই নিয়মে তৈরি করে নিতে হবে। বেড পরবর্তী ৩ ফুট ফাঁকা জায়গার মাটি ১ ফুট গভীর গর্ত করে ওই মাটি বেডে উঠিয়ে বেডের উচ্চতা ২ ফুট করতে হবে।

মিশ্রণ : বেড তৈরি শেষে বেডের মাটি ভালোভাবে জৈব ও রাসায়নিক সারসহ অন্য সার পরিমিত মাত্রায় মিশ্রণ করতে হবে। এরপর ওই বেডের উপরে বাঁশের কাঠি ধনুকের মতো বাঁকা করে ছাউনির ফ্রেম তৈরি করে সাদা পলিথিন দিয়ে (৬ ইঞ্চি ফাঁকা রেখে) ঢেকে দিতে হবে।

বীজ ও মাচা : বেডের দুই কর্নার বরাবর সবজি বীজ রোপণ করতে হবে। পরবর্তীতে ওই বেডের উপরে ৩-৪ ফুট উঁচু মাচা তৈরি করতে হবে। মাচা তৈরির জন্য বাঁশের খুঁটি ও সবজি লতা বাড়ার জন্য রেশমি সুতা বা তারের গুনা ব্যবহার করতে হবে।

উপকারিতা : বেডে বীজ রোপণের পর চারা গজিয়ে নির্দিষ্ট পরিমাণ উঁচু হওয়ার আগপর্যন্ত চারা গাছ পলিথিনের ঢাকনার ভেতরে থাকবে এবং সবজির লতা উঁচু হওয়ার পর মাচায় উঠে যাবে। সবজি বেড ও গাছের গোড়া পলিথিনের নিচে ঢাকা থাকার ফলে ভারি বৃষ্টিপাতেও জমির মাটি থাকবে সম্পূর্ণ সুরক্ষিত অবস্থায়। জমির ফসল থাকবে সুস্থ-সবল। তাছাড়া বেডের নালা দিয়ে জমির পানি বের হয়ে যাবে। এ পদ্ধতি বাংলাদেশের অনেক স্থানে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এবং কৃষকরা সবজি চাষ করে লাভবান হচ্ছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *