সময় লাগলেও ইসরাইল-আমেরিকার পতনের ইঙ্গিত দিলেন খামেনি

সময় লাগলেও ইসরাইল-আমেরিকার পতনের ইঙ্গিত দিলেন খামেনি

সময় লাগলেও ইসরাইল-আমেরিকার পতনের ইঙ্গিত দিলেন খামেনি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইসরাইল আমেরিকার পতন অনিবার্য। শিগগিরই এ দেশগুলোর পতন হবে। এতে কিছুটা সময় লাগলেনও ইসরাইল-আমেরিকার পতন অনিবার্য।

বুধবার ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রকে নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

আগত ছাত্রদের উদ্দেশে দেয়া বক্তৃতায় খামেনি বলেন, আল্লাহতায়ালা তার দ্বীন রক্ষায় সহায়তাকারীদের বিজয়ের যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। এর বিপরীতে কিছুটা সময় লাগলেও পাশ্চাত্যের কথিত সভ্যতার অবক্ষয় এবং পতনও অবশ্যম্ভাবী।

এ সময় সর্বোচ্চ ধর্মীয় নেতা রমজান মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এদিকে ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার গুলাম আলী রশিদ বলেছেন, ইরানীদের প্রতিরোধ স্পৃহার কারণেই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে হামলা করার দুঃসাহস দেখায়নি।

বুধবার তিনি বলেন, যদি অপরাধী আমেরিকা ও তার পশ্চিমা এবং আঞ্চলিক মিত্ররা আমাদের দেশের বিরুদ্ধে মুখোমুখি হামলা চালানোর সাহস না করে থাকে, তবে তা আমাদের প্রতিরোধ স্পৃহা এবং ইরানি নাগরিক ও তরুণদের আত্মোৎসর্গের কারণেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *