সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে : ফখরুল

সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন সরকারের প্রতিহিংসার প্রবল প্রতাপ চলছে। আওয়ামী সরকার জনগণকেই সবচেয়ে বড় শত্রু মনে করে। রাষ্ট্র পরিচালনার জন্য জনগণের ক্ষমতাকে অস্বীকার করছে সরকার।

তিনি বলেন, অনাচারের ওপর নির্ভর করেই সরকার টিকে থাকতে চাচ্ছে। কিন্তু তাতে সরকারের শেষরক্ষা হবে না। সরকারের সকল অপকর্মের জবাব দিতেই জনগণ পথে পথে ব্যারিকেড তৈরি করবে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, এই প্রতিহিংসার ছোবলে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা প্রতিনিয়তই দংশিত হচ্ছে। বর্তমানে রাষ্ট্রের সকল অঙ্গকে করায়ত্ত করে সরকার নিজেকে অপ্রতিদ্বন্দ্বী ভাবছে।

ফখরুল বলেন, বিএনপির নেতাকর্মীদের ভয় দেখানোর অপকৌশল হিসেবেই মাগুরা জেলা বিএনপির উদ্যোগে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠান করার জন্য সদর থানা বিএনপির সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ এবং জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিমসহ ১৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *