সাগরের নিচে অগ্ন্যুৎপাত, টোঙ্গাতে আঘাত হেনেছে সুনামি

সাগরের নিচে অগ্ন্যুৎপাত, টোঙ্গাতে আঘাত হেনেছে সুনামি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র টোঙ্গাতে সুনামি আঘাত হেনেছে। অগ্ন্যুৎপাতের জেরে এই সুনামি হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

সামাজিক যোগাযোগমামধ্যম টুইটারে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিশাল ঢেউ আছড়ে পড়ছে টোঙ্গার সমুদ্রপাড়ে।

এর আগে টোঙ্গার আবহাওয়া অফিস জানায়, পুরো দ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার সমুদ্রগর্ভে আগ্নেয়গিরি থেকে হঠাৎ অগ্ন্যুৎপাত শুরু হয়। এক টুইটে দেখা যায়, সমুদ্র থেকে বিরাট বিরাট ঢেউ আছড়ে পড়ছে সৈকতে।

জানা যায়, শুক্রবার (১৪ জানুয়ারি) ভোররাতে সমুদ্রগর্ভে ওই আগ্নেয়গিরি জেগে উঠেছে। টুইটারের ভিদিওতে দেখা যায়, আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের তীব্র শব্দ স্পষ্ট শোনা গেছে। তা বেশ ভয়ঙ্কর। তারপর সমুদ্রে ছাই-পাথর ছড়িয়ে পড়েছে, পুরো আকাশ লাভার ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

উপগ্রহ চিত্রে ধরা পড়েছে ৫ কি.মি অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে লাভা। উদ্গীরণের ফলে নির্গত ছাইয়ের আস্তরণ। সেইসঙ্গে ধোঁয়া এবং গ্যাস সমুদ্রের উপর আকাশ ২০ কিমি পর্যন্ত উঠতে দেখা যায়। টোঙ্গার কাছে এই সমুদ্রগর্ভে এই আগ্নেয়গিরি থেকে প্রতিবেশি দেশ নিউজিল্যান্ডের দূরত্ব ২,৩০০ কিমি। সেখানেও ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *