পাথেয় রিপোর্ট : আমাদের সাফল্যের ধারা ধরে রাখতে যোগ্যতা সম্পন্ন যুবকদের নেতৃত্বে আসতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। এ কারণে বিশ্বের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে।
শনিবার (২৭ জুলাই) বিকেলে সিলেটের রেজিস্ট্রারি মাঠে সিলেট মহানগর যুবলীগের সম্মেলনে এ কথাগুলো বলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা।
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এসময় দলীয় পতাকা উত্তোলন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান।
আলম খান মুক্তির সভাপতিত্ব ও সেলিম আহমদের পরিচালনায় ১৪ বছর পর মহানগর যুবলীগের এই সম্মেলন হচ্ছে। সন্ধ্যায় রিকাবী বাজারের কাউন্সিল শুরু হয়।


