সারাবিশ্বেই সয়াবিন তেলের দাম ঊর্ধমুখী, অনেক দেশে দ্বিগুণেরও বেশি বেড়েছে : কাদের

সারাবিশ্বেই সয়াবিন তেলের দাম ঊর্ধমুখী, অনেক দেশে দ্বিগুণেরও বেশি বেড়েছে : কাদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বহির্বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও তেলের দাম বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তেল, জ্বালানিসহ সবকিছুর দামই সারাবিশ্বে ঊর্ধ্বমুখী। বাংলাদেশতো কোনও আইসোলেটেড আইল্যান্ড (বিচ্ছিন্ন দ্বীপ) না। কাজেই এর প্রভাব সব জায়গায় পড়বে, কিছু করার নেই।

মন্ত্রী বলেন, অনেক দেশে সয়াবিন তেলের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে তেলের দামে প্রভাব পড়ছে।

শুক্রবার (৬ মে) রাজধানীর সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ লিংক রোড সড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, আপনারাই বলেন এবারের ঈদ কেমন ছিল? আসল কথা হল মানুষ যখন আনন্দ পায় বিএনপি তখন কষ্ট পায়, তাদের গায়ে জ্বালা হয়।

মন্ত্রী বলেন, ঈদে মানুষের আনন্দটা হাসিমুখে দেখেছি। ঘরমুখো মানুষের ভেগান্তি হয়নি। এ কারণে আমি খুব খুশি। যে কারণে ঈদটা ভালোই কেটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *