সাহেদের গ্রেফতার; এটা নাটক কমেডি না ট্র্যাজেডি : রিজভী

সাহেদের গ্রেফতার; এটা নাটক কমেডি না ট্র্যাজেডি : রিজভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রিজেন্টের চেয়ারম্যান মো. সাহেদকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেফতারের ঘটনাটি সাজানো নাটক বলে সন্দেহ করছেন ।

তিনি বলেছেন, এই নাটক কমেডি, না এটা ট্র্যাজেডির, আমরা জানি না। নাটক রচনা করতে পারে আওয়ামী লীগের প্রশাসন। এটা নিঃসন্দেহে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ে কোভিড-১৯ চিকিৎসায় হোমিওপ্যাথি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনের সময় সাহেদের গ্রেফতার নিয়ে প্রশ্ন তোলেনরিজভী।

তিনি বলেন, আপনি টিটো হায়দারকে (ছাত্রদল নেো) খুঁজে পান, আপনি ছাত্রদলের আকরামুল হাসানকে বাড়ি থেকে ধরে নিয়ে যান। অথচ ইয়ে কে (সাহেদ) কি খুঁজে পাননি এতদিন ধরে। মানুষকে মনে করেন বোকা!

‘মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করে বলানোর চেষ্টা করে। অতএব যা বোঝানোর, তাই বলানোর তারা চেষ্টা করে’-যোগ করেন রিজভী।

সাহেদ প্রসঙ্গে রিজভী বলেন, তার মা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সাহেদ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য। এত লুটপাট করে, বাটপারি করে, টাকা ইনকাম করে সে হয়ে গেল হাওয়া ভবনের লোক! সুধা ভবনের লোক হাওয়া খেলে পরে হাওয়া ভবনের লোক হয়ে যায়।

একাদশ নির্বাচনের আগে সাহেদের একটি টকশোর প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের আগের টকশোর ভিডিও দেখলাম গতকাল। সে বলছে, সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সিপাহী সবাই এই সরকারকে চায়, পুলিশের আইজি থেকে কনস্টেবল পর্যন্ত সবাই এই সরকারকে চায়।

‘কী অদ্ভুত ব্যাখ্যা! সচিব থেকে চৌকিদার পর্যন্ত সবাই তো সরকারকে চায়, তাহলে এখানে অন্যরা আসবে কী করে? যেমন সাহেদ তেমনি তার সরকার, তেমনি তার কথাবার্তা। মানে হবুচন্দ্র রাজার দেশে চারিদিকে গবুচন্দ্র মন্ত্রী থাকলে এই সব বাটপার সমাজে খ্যাতিমান মানুষ হিসেবে পরিচিত হন, তারা টকশোতে আমন্ত্রণ পান’-যোগ করেন রিজভী।

সংগঠনের সভাপতি হোমিওপ্যাথিক চিকিৎসক অহিদুল ইসলাম চৌধুরী স্বপনের সভাপতিত্বে মহাসচিব শাহজালাল আহমেদের পরিচালানায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সহসভাপতি সামছুজ্জোহা আলম, সহসভাপতি আজিজুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম, মহিলা দলের নেত্রী নাসিমা তালুকদার।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *