পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরাজগঞ্জ শহরে আব্দুর রহমান (৩০) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শহরের চররায়পুর খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান শহরের মিরপুর উত্তরপাড়ার ব্যবসায়ী সুজাব আলীর ছেলে। সদর থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতের পিঠের পাজরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
তিনি আরো বলেন, সন্ধ্যায় চররায়পুর খেলার মাঠ এলাকায় স্থানীয় দুই যুবকের সঙ্গে আব্দুর রহমানের তর্কবিতর্ক হয়। এরপর রাত ৮টার পর ওই এলাকাতেই ছুরিকাঘাতে আহত হন রহমান। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাকে হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
রাত সাড়ে ১১টার দিকে ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই দুই যুবক শনাক্ত হয়েছে। তাদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো জানা যায়নি।


