সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মী আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর ও জেলা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারিসহ শীর্ষ ১৫ নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।

রোববার (০৩ এপ্রিল) রাতে শহরের সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লায় দারুল ইসলামী একাডেমিতে গোপন বৈঠকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জেলা জামায়াতের আমির মো. শাহীনূর আলম (৫০), জেলা ছাত্রশিবিরের সভাপতি তরিকুল ইসলাম (২৪), সেক্রেটারি জেনারেল আলহাজ উদ্দিন (২৪), অফিস সম্পাদক আজিজুল হক (২২), সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), শিবির নেতা রেজায়ানুল্লাহ সোয়েব (১৯), মনিরুল ইসলাম (২৫), আলামিন হোসেন (২২), শরীফুল ইসলাম (২৪), আইয়ুব আলী (২২), আবু বকর খান (২৩), আব্দুস সালাম (২২), মনিরুল ইসলাম সরকার (২০), জাকারিয়া (২৩) ও রবিউল ইসলাম (২১)।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক খোকন চন্দ্র সাহা জানান, দারুল ইসলামী একাডেমিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এসে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে রাতে সেখানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ককটেল উদ্ধার ও ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাদের সোমবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *