সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিন কলেজছাত্র নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরাজগঞ্জের তাড়াশে অজ্ঞাত পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুল গাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১) ও সিয়াম আহমেদ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, নিহতরা নাটোর সিটি কলেজের ছাত্র। আজ সকালে তারা সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে করে নাটোর যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো যানবাহন বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *