সিরিয়ায় যুদ্ধ-সংঘাতে নিহত সাড়ে তিন লাখ

সিরিয়ায় যুদ্ধ-সংঘাতে নিহত সাড়ে তিন লাখ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ায় গত ১০ বছরের যুদ্ধ-সংঘাতে অন্তত তিন লাখ ৫০ হাজার ২০৯ জন নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে এও বলা হয়েছে, নিহতের সংখ্যা আরো অনেক বেশি হওয়ার শঙ্কা রয়েছে। নিহত বেসামরিক নাগরিক এবং যোদ্ধাদের অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। কঠোর পদ্ধতির ওপর ভিত্তি করেই নিহতদের পুরো নাম, তারিখ এবং মৃত্যুর স্থান উল্লেখ করা হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিচেল ব্যাচলেট এ ব্যাপারে বলেন, ২০১১ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চের মধ্যে সিরিয়ায় যুদ্ধ-সংঘাতে নিহত তিন লাখ ৫০ হাজার ২০৯ জনের তালিকা আমরা তৈরি করেছি।

তিনি আরো বলেন, নিহত প্রতি ১৩ জনের মধ্যে একজন নারী অথবা শিশু রয়েছে। এটি ন্যূনতম যাচাইযোগ্য সংখ্যা নির্দেশ করে। এটাই প্রকৃত নিহতের সংখ্যা নয়। এখানে অনেক কম সংখ্যা উঠে এসেছে। প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ার শঙ্কা আছে।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *