সিলেটের পথে জমিয়ত মহাসচিব

সিলেটের পথে জমিয়ত মহাসচিব

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহীম কাসেমীর নেতৃত্বে রাতেই শীর্ষ আলেমদের একটি বহর সিলেট জমিয়তুল উলামার কাউন্সিলে যোগদানের জন্য যাত্রা শুরু করেছে। মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, আল্লাহর মেহেরবানীতে সিলেটের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করেছি। কাউন্সিল সফল ও সমাবেশে যোগদানই আমাদের উদ্দেশ্য। সিলেটে জমিয়ত উলামা হিন্দের আদলে পরিচালিত আল্লামা মাসঊদ দামাত বারাকাতুহুমের নেতৃত্বে এ সংগঠন নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে।

কাউন্সিলের মাধ্যমে সিলেটবাসীকে একটি ম্যাসেজও দিতে চান বলে জানিয়েছেন মাওলানা কাসেমী।

তিনি বলেন, অরাজনৈতিকভাবে যে সমাজের জন্য কাজ করা যায়- তা আমরা আল্লামা মাসঊদের নেতৃত্বে জঙ্গিবাদবিরোধী ফাতওয়া প্রদান করে প্রমাণ করেছি। সামনের দিনেও আরও বড় বড় কাজ আমরা করতে চাই।
সিলেটের আলেমদের কাউন্সিলে আসার আহ্বান জানিয়ে বলেন, আসুন, আপনি যে দলেরই হোন। আমরা কাঁধে কাঁধ রেখে কেবল কাজ করতে চাই।

উল্লেখ্য, ২০ মার্চ ২০১৭ মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংগঠনের জেলা সদস্য সচিব মাওলানা তহরুল হক জকিগঞ্জী জানিয়েছেন, সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জকিগঞ্জী বলেন, মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হবে কাউন্সিল। এতে কেন্দ্রীয় সংগঠনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আবদুর রহীম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখবে, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা কারী শামসুল হক, মাওলানা মুজাহিদ আলী, মাওলানা আবদুল করীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, শাইখুল হাদিস মাওলানা আবদুর রউফ ও প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *