সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবের জয়

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের হাবিবের জয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা) আসনের উপ-নির্বাচনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব।

শনিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল পাওয়া যায়।

আওয়ামী লীগ প্রার্থী হাবিব নৌকা প্রতীকে ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে ২৪ হাজার ৬০৪ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টা থেকে একযোগে ১৪৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *