পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯১ জন নিহত হয়েছেন এবং আহত আরও অন্তত ডজনখানেক মানুষ। স্থানীয় সময় শুক্রবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।
শহরের একটি ব্যস্ত সড়কের মোড়ে ৪০ ফুট দীর্ঘ ওই তেলের ট্যাঙ্কারের সঙ্গে অপর একটি গাড়ির সংঘর্ষের পর বিস্ফোরণ ঘটলে বহু হতাহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন ফুটেজে দেখা গেছে, রাস্তায় ট্যাঙ্কারের আশেপাশে বহু মরদেহ পড়ে আছে।
রাজধানী ফ্রিটাউনের মেয়র ইয়োভোনে আকি-সাওয়ের হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনও পরিষ্কার নয়।
রাষ্ট্রপরিচালিত মর্গের তথ্য অনুযায়ী, তারা এখন পর্যন্ত ৯১ জনের মরদেহ গ্রহণ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সকে মর্গের ব্যবস্থাপক এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজধানী ফ্রিটাউনে ১০ লাখের বেশি মানুষের বসবাস। গত কয়েক বছরে বেশ কিছু ভয়াবহ বিপর্যয়ের সাক্ষী হলো এই বন্দর নগরী।


