সৃজনঘরের ব্যতিক্রমী উদ্যোগ ‘তারুণ্যের মাহফিল’
জামিল আহমদ : দেশের প্রতিশ্রুতিশীল ও উদ্যমী তরুণদের অংশগ্রহণে দিনব্যাপী বিশেষায়িত আয়োজন `তারুণ্যের মাহফিল’র উদ্যোগ গ্রহণ করেছে শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘর মৌলভীবাজার।
২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় নাজাত ইসলামী মারকাজে সৃজনঘর-এর নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ২২ জানুয়ারি ২০২১ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ আয়োজন অনুষ্ঠিত হবে।
দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে মোট ৩টি অধিবেশনে। প্রথম অধিবেশনে থাকবে লেখালেখি কর্মশালা, দ্বিতীয় অধিবেশনে সিরাত সেমিনার এবং তৃতীয় তথা সমাপনী অধিবেশনে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিটি অধিবেশনেই আলোচক ও অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন জাতীয় পর্যায়ে সমাদৃত লেখক, গবেষক, আলেম ও ইসলামি সংগীতশিল্পীবৃন্দ।
সৃজনঘরের নির্বাহী সভাপতি সাইফ রহমানের সভাপতিত্বে ও সম্পাদক আযাদ আবুল কালামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সৃজনঘরের উপদেষ্টা মাওলানা জিয়া উদ্দীন ইউসুফ, নাজাত ইসলামী মারকাজের শিক্ষক সাকলাইন শাফি, যুগ্ম সম্পাদক হামমাদ রাগিব, সাংগঠনিক সম্পাদক ইবাদ বিন সিদ্দিক, অর্থ সম্পাদক হাম্মাদ তাহমীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুস্তাকিম আল মুন্তাজ, নির্বাহী সদস্য শাহ মিসবাহ ও নূহ বিন হোসাইন প্রমুখ।


