সৌদি আরবকে ফ্লাইট সংখ্যা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

সৌদি আরবকে ফ্লাইট সংখ্যা বাড়াতে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীর কারণে আটকেপড়া সৌদি প্রবাসী বাংলাদেশীদের তাদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোর জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনালাপকালে এ অনুরোধ করেন মন্ত্রী।

এ সময় ড. মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ ফ্লাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান।

এর পাশাপাশি দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি প্রদানের জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমানের ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি আরব।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *