সৌদি আরবে তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা

সৌদি আরবে তাবলিগ জামাতকে নিষিদ্ধ ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘সমাজের জন্য বিপদ’এবং ‘সন্ত্রাসবাদের অন্যতম দরজা’ বলে আখ্যা দিয়ে তাবলিগ জামাতকে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া এবং জিনিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এদিকে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী ডা. আব্দুল লতিফ আল শেখ টুইটারে একটি পোস্ট করে এ কথা জানিয়েছেন। এ ছাড়া শুক্রবার জুমার নামাজে তাবলিগ জামাত নিয়ে মানুষকে সতর্ক করে দিতে মসজিদের ইমামদের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, তাবলিগ জামাতের পাশাপাশি দাওয়া নামে আরেকটি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রী এক টুইট বার্তায় জানিয়েছেন, মসজিদে ইমামদের তাদের ভাষণে সতর্ক করা উচিত এরা কীভাবে সমাজের জন্য বিপজ্জনক।

সৌদি সরকারের পক্ষ থেকে তাবলিগ জামাত সম্পর্কে এক ঘোষণায় বলা হয়েছে, এটি উগ্রবাদীদের একটি প্রবেশপথ। এদের বিপদ সম্পর্কে মানুষকে বোঝান। এদের ভুলগুলো তুলে ধরুন।

তাবলিগ জামাত ও দাওয়া দুটিই আন্তর্জাতিক সুন্নি মুসলিমদের সংগঠন। সারা বিশ্বে তাদের ৩৫০-৪০০ মিলিয়ন অনুসারী রয়েছে বলে দাবি সংগঠনের। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের লক্ষ্যই হলো ধর্মীয় বিষয়ের উপর জোর দেয়া এবং অত্যন্ত কড়াভাবে রাজনীতি এড়িয়ে চলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *