স্কুলে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত কেনিয়ায়

স্কুলে পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থী নিহত কেনিয়ায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পশ্চিম কেনিয়ার কাকামেগা শহরে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমাবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ঘটা এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩৯ শিক্ষার্থী।

জানা গেছে, শিক্ষার্থীরা আতংকিত হয়ে শ্রেণিকক্ষ থেকে দ্রুত বের হওয়ার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে । তবে কেন শিক্ষার্থীরা আতংকিত ছিল সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

ডেইলি নেশন পত্রিকাকে কেনিয়ার পুলিশ প্রধান ডেভিড কাবেন বলেন, আমরা ১৩ শিশু হারিয়েছি এবং বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাটি নিয়ে তদন্ত করছি।

সূত্র : আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *