স্বামীর ওপর অভিমান করে বিষপানে দুই মেয়েসহ স্ত্রীর মৃত্যু

স্বামীর ওপর অভিমান করে বিষপানে দুই মেয়েসহ স্ত্রীর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ডায়া গ্রামে বিষপানে দুই কন্যাসহ স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- লাল মিয়া হোসেনের স্ত্রী জাহানারা বেগম (৪৩), তার গর্ভবতী মেয়ে রাজিয়া খাতুন (১৯) এবং লাবনী খাতুন (১০)। তারা সবাই ডায়া গ্রামের বাসিন্দা।

রোববার (১৭ জানুয়ারি) শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ মাহমুদ খান ও তাদের পারিবারিক সূত্রে জানা যায়, তাঁতের কাপড় ব্যবসায়ী লাল মিয়ার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলে আসছিল। গত দুই দিন ধরে লাল মিয়া বাড়ি আসেননি। রবিবার বেলা ১১টার দিকে তার স্ত্রী জাহানারা খাতুন বিষপান করেন এবং গর্ভবতী মেয়ে রাজিয়া খাতুনকেও তা পান করান। এরপর ছোট মেয়ে লাবনী বাড়ি আসলে তাকেও বিষপান করান মা। তখন লাবনী বিষ পানের বিষয়টি বুঝতে পেরে বাবাকে ফোন করে বলে তাদের মা সকলকে বিষ খাইয়েছে। এরপর তারা অসুস্থ্য হয়ে পড়লে স্থানীয় শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিনুল ইসলাম খান জানান, মৃত অবস্থাতেই তাদের হাসপাতালে আনা হয়েছে। আমাদের ধারণা তাদের বিষপানেই মৃত্যু হয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *