স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করার আহ্বান আতাউল্লাহ হাফেজ্জীর

স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করার আহ্বান আতাউল্লাহ হাফেজ্জীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ, কামরাঙ্গীর চরে অনুষ্ঠিত এক উলামা সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আতাউল্লাহ বলেন, ‘কোরবানি ইসলামের অন্যতম নিদর্শন ও ইবাদত—যা সামর্থ্যবান মুসলমানদের ওপর ওয়াজিব। ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশ পালনার্থে চূড়ান্ত ত্যাগ ও ধৈর্যের পরীক্ষা দিয়েছেন কোরবানির মাধ্যমে, আল্লাহ তা অমর করে রেখেছেন। শুধু মুসলিমরা নয়; বরং সব আসমানি ধর্মে কোরবানির বিধান রয়েছে। তাই কোনো অজুহাতে কোরবানি বাদ দেওয়া যাবে না। আর দান-সদকা বা অসহায়দের আর্থিক সহায়তা কোরবানির বিকল্প নয়।’

তিনি আরও বলেন, পশু কোরবানি যেমন বাদ দেওয়া যাবে না, তেমনি স্বাস্থ্যঝুঁকিও উপেক্ষা করা যাবে না। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মান্য করেই কোরবানির বিধান বাস্তবায়ন করতে হবে। মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে কোরবানির পশু ঢুকতে না দেওয়ার ঘোষণাকে ইসলামী শরিয়ত ও রাষ্ট্রীয় আইনের পরিপন্থী হিসেবে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াযী, মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা মোখলেছুর রহমান কাসেমী, মুফতি সুলতান মহিউদ্দীন, মাওলানা সানাউল্লাহ, মুফতি ওমর ফারুক যুক্তিবাদী, মাওলানা মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মাওলানা আব্দুল্লাহ ইদরীস প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *