সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। শনিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভোমরাদহ চিলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চণ্ডিপুর গ্রামের করিমুল ও তাঁর ছেলে আরমান।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী জানান, সন্ধ্যায় মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও থেকে পীরগঞ্জে আসছিলনে বাবা ছেলে। সড়কের চিলাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে একটি পিকআপ ভ্যান তাঁদের চাপা দেয়। এতে পিতা ঘটনাস্থলেই এবং ছেলে পীরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর মারা যান।

আহত হন পয়গাম আলী নামের আরো একজন। পুলিশ পিকআপটি জব্দ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *