সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানিকগঞ্জের বিসিক শিল্প নগরী এলাকায় গাড়ি চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের নয়াডিঙ্গি এলাকার ঠান্ডু মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবু (৩৬) ও সদর উপজেলার রাজিবপুর এলাকার লাল চাঁন মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

নিহত আনোয়ার হোসেনের ভাই আব্দুল হামিদ বলেন, আনোয়ার হোসেন পেশায় একজন গরু ব্যাপারী। গরু বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেলে করে মানিকগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে বিসিক শিল্পনগীর এলাকায় গাড়িচাপায় তার ভাইসহ দু’জন মারা যান।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *