হাইয়াতুল উলয়ার বৈঠক শুরু

হাইয়াতুল উলয়ার বৈঠক শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এক বিশেষ বৈঠকে বসেছেন হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ।

রোববার (২৫ এপ্রিল) ১১ টা থেকে বৈঠকে শুরু হয়েছে। সভাপতিত্ব করছেন হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান।

প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের (বুধবার, ৩১ মার্চ ২০২১) ইন্তেকালের পর তাকে ছাড়া হাইয়াতুল উলইয়ার প্রথম বৈঠক এটি। বৈঠকে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের প্রতি বিশেষ শোক প্রকাশ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডা-পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ, কওমি মাদরাসা খোলা ও বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে আলোচনা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুহা. অসিউর রহমান।

তিনি বলেন, ‘করোনার ঊর্ধ্বগতিতে সর্বাত্মক লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে হাইয়াতুল উলইয়ার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আলোচনায় হাইয়াতুল উলিয়ার নিজস্ব এজেন্ডাগুলোই প্রাধান্য পাবে। যার মাঝে অন্যতম হল হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ।’

বৈঠকে যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত আছেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মুফতি জসিমুদ্দীন (হাটহাজারি), মাওলানা ছফিউল্লাহ, মাওলানা ওবাইদুল্লাহ হামজা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *