‘হাফ ভাড়া’র দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ

‘হাফ ভাড়া’র দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশের সব গণপরিবহনে ‌‘হাফ ভাড়া’ কার্যকর করার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এর ফলে এ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় সড়ক অবরোধ করেন ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, বাসে ‌‘হাফ ভাড়া’ বাস্তবায়ন না হওয়ায় তারা রাস্তায় নেমেছে।

আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাজিব বলেন, হাফ পাসের দাবি নিয়ে আমরা কয়েকদিন ধরে আন্দোলন করছি। কিন্তু আমাদের দাবি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই। শিক্ষার্থীদের রাস্তা অবরোধে এ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *