হেফাজতের নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

হেফাজতের নেতা মাওলানা জুবায়ের গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি লালবাগ হেফাজতে ইসলামের নেতা মাওলানা জুবায়েরকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৬ এপ্রিল) লালবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা জুবায়ের আহমেদ হেফাজতে ইসলামের ঢাকা মহানগরীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। এছাড়া তিনি মুফতি আমিনীর জামাতা হিসেবেও পরিচিত।

জানা যায়, সাম্প্রতিক হেফাজতের তাণ্ডবে সংশ্লিষ্টতা ছাড়াও ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার নাম রয়েছে।

ডিবি কর্মকর্তারা জানান, মাওলানা জুবায়ের আহমেদকে ২১০৩ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার (১৭ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, মাওলানা জুবায়েরসহ এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় সাত জন নেতাকে গ্রেফতার করা হলো। এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *