পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে তাকে মানিকগঞ্জের সিংগাইর থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলার আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে সিংগাইর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।’
এ নিয়ে এখন পর্যন্ত হেফাজতের অন্তত ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারিতে রয়েছেন আরও অনেকে।
আরও পড়ুনঃ ধর্মীয় নেতাদের নয়, দুষ্কৃতকারীদের গ্রেফতার করছে সরকার : তথ্যমন্ত্রী


