হেফাজতের সাবেক নেতা জাকারিয়া নোমান গ্রেপ্তার

হেফাজতের সাবেক নেতা জাকারিয়া নোমান গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিলুপ্ত হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হেফাজতের সাম্প্রতিক সহিংস তাণ্ডবে ইন্ধন দেওয়ার তথ্যপ্রমাণ পাওয়ার পর গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৫ মে) বিকালে তাকে কক্সবাজারের চকরিয়া থেকে চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হাসান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জাকারিয়া নোমান ফয়জীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল গ্রামে। তার বাবা নোমান ফয়জী হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ছিলেন। গত ২২ মার্চ তিনি মারা যান।

পুলিশ সুপার এসএম রশিদুল হাসান বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তার নাম রয়েছে। এছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *