হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবের মুক্তি

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিবের মুক্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

রোববার বিকেলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান জানান, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের সময় ভাংচুর, মারামারি, অগ্নিসংযোগসহ নাশকতার ২০টি মামলার আসামি ছিলেন। এছাড়াও তার বিরুদ্ধে আরো ৮টি হাজিরা পরোয়ানা ছিল। সম্প্রতি সর্বশেষ চট্টগ্রামের হাটহাজারি থানার তিনটি মামলায় তিনি লাভ জামিন করেন।

জেলার মোহাম্মদ লুৎফর রহমান বলেন, শনিবার মামলার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে রোববার বিকেলে তাকে মুক্তি দেয়া হয়।

গত বছরের ১৭এপ্রিল রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে মাওলানা জুনায়েদ আল হাবিব গ্রেপ্তার হন। তিনি গত বছরের ১১জুলাই থেকে কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। তার বাবার নাম মাওলানা আব্দুল মতিন। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার অষ্টগ্রাম এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *