হেমন্ত সমীরণ । জান্নাতুন নিসা

হেমন্ত সমীরণ । জান্নাতুন নিসা

হেমন্ত সমীরণ । জান্নাতুন নিসা

হেমন্তের কুষ্ঠ রোগে-লালচে বাদামী
পাতাগুলো, ঝড়ে পড়তে শুরু করেছে।
আর দণ্ডায়মান বৃক্ষরাশি-
পিঠ পেতেছে রোদের বুকে,
ওম নিতে শুরু করেছে
কড়া-মিঠে রোদ ছুঁয়ে।

হিম হিম কুয়াশা আর মেঘে মেঘে বনবিথীকায়-
সৌন্দর্যের অপরূপ সুধা ঢেলে দিয়ে,
প্রকৃতিও যেনো ব্যস্ত হয়ে উঠেছে
ঝড়াপাতার গান শোনাতে।

তাই বুঝি, ঋতুকন্যা আজ-
পূর্ণ যৌবনা হয়ে উঠেছে, হেমন্ত সমীরণে।
সাদা জ্যোৎস্নার পালে আর ধবল বকের ডানায়,
মঙ্গাকে তুলে দিয়ে-
আকাশতলে-হরিৎক্ষেত্রের মৃত ফসলের কাছে,
ছুটে যেতে ব্যস্ত গাঁয়ের কৃষাণ-কৃষাণীরা।
আশা-নিরাশার গন্ধবিধুর ধূপ বিলিয়ে দিয়ে
তাঁরা আজ-আনন্দে আত্মহারা।

কার্তিকের ধূসর চাঁদের
বাঁকা হাসির আমন্ত্রণে
গাছিরা ব্যস্ত সময় পাড় করছে, খেজুর রসের হাড়ি নিতে।
প্রকৃতির গালিচায় সোনালি ফসলের হাসিতে-
তারা লুটোপুটিতে ব্যস্ত, কৃষাণ-কৃষাণীর সাথে।

তপ্ত সূর্য যেনো লাজুক বধূর মতোন,
বনভূমি আর জলাধার থেকে
নিজেকে আড়াল করে নিয়েছে
হেমন্ত বাতাসের আলতো পরশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *