১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১১ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে পূর্ব ঘোষিত সাধারণ ছুটির সময়সীমা বাড়ানো হল আরও ৭ দিন। আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর সঙ্গে ১০ ও ১১ এপ্রিল দুই দিন সাপ্তাহিক ছুটি যুক্ত করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর ফলে দেশে টানা ১৭ দিন ছুটি থাকবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী গত ২৬ মার্চ থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে ছুটি চলছে।

এর আগে মঙ্গলবার সকালে গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পরিস্থিতি বিবেচনায় আমাদের ছুটিটা একটু বাড়াতে হবে। আমরা ১২ দিনের ছুটি দিয়েছিলাম এটা ১৪ দিন হতে পারে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *