১২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

১২ টাকা বাড়লো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে ভোক্তা পর্যায়ে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে খরচ হবে ১ হাজার ২৫৪ টাকা। এতো দিন যা ছিলো ১ হাজার ২৪২ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাড়লো ১২ টাকা।

রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন এ দাম ঘোষণা করে। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে। গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *