১৬ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রামমহাসড়কে

১৬ কিলোমিটার যানজট ঢাকা-চট্টগ্রামমহাসড়কে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর দু’পাশে ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। ফলে শুক্রবার সারাদিন ধরে ভোগান্তিতে পড়েছে হাজারও যাত্রী। সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের মেঘনা সেতুতে ওজন মাপার মেশিনে ট্রাক ও লরিসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন ওজন মাপার জন্য থামানো হয়। তাছাড়া মেঘনা সেতুতে উঠার মুখে ও টোল আদায়ে ধীরগতির কারণে মহাসড়কের ১৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। সরেজমিনে মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দেখা যায়, শ শ যানবাহন আটকা পড়ে থাকতে দেখা যায়।

জানা গেছে, বৃহস্পতিবার ঘরমুখো মানুষের জন্য অতিরিক্ত গাড়ীর চাপে পণ্যবাহী যানবাহন সেতুর টোলের কারণে দীর্ঘ সারীতে দাঁড়িয়ে থাকায় অন্যান্য পরিবহন আটকা পড়ে। টোল প্লাজার কর্মকর্তা ও কর্মচারীরা যেসব পরিবহন ওজনের আওতায় আসে না সেগুলোকেও অযথা সড়কে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।  কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ তৈবুর রহমান বলেন, আমি এখানে প্রথম এসেছি। যানজটের বিষয়টি খুবই পুরনো।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। তবে মহাসড়কে বৃহস্পতিবার ও শুক্রবার অতিরিক্ত গাড়ীর চাপ থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *