২৩ দিন ধরে নিখোঁজ ১৯ বাংলাদেশি মাঝি ও জেলে উদ্ধার

২৩ দিন ধরে নিখোঁজ ১৯ বাংলাদেশি মাঝি ও জেলে উদ্ধার

২৩ দিন ধরে নিখোঁজ ১৯ বাংলাদেশি মাঝি ও জেলে উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বেশ কয়েকজন মাঝি-মাল্লাসহ কক্সবাজারের একটি মাছধরা ট্রলার গত ২৩ দিন ধরে নিখোঁজের খবর পাওয়া গেছে। তবে ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে।

এক ফেসবুক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে।

নিখোঁজদের মধ্যে রয়েছেন মঞ্জুর মাঝি, মোক্তার ট্রালারের মিস্ত্রি, আরিফ মাঝি, সাদ্দাম মাঝি, তাজুল মাঝি, জসিম মাঝি। এ ছাড়াও বাকিরা দিনমজুর হিসেবে যাওয়ায় তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। এর আগে নিখোঁজ ট্রলার মালিক কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ার নজির হোসেন কোম্পানীর ছেলে মো. মাসুদ রানা গত ৩ ডিসেম্বর কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে নিখোঁজ ফিশিং ট্রলার এফবি রানার মালিক মাসুদ রানা উল্লেখ করেন, ১৯ মাঝি-মাল্লা ও ১০ থেকে ১২ দিনের রসদ নিয়ে গত ১৫ নভেম্বর শহরের ফিশারিঘাট থেকে তার ট্রলারটি সাগরে রওয়ানা দেয়। কিন্তু ২৩ দিন পরও ট্রলার ও মাঝি-মাল্লাদের কোনো খোঁজ মিলছে না। তবে আজ রাতেই এলো সুখবর। ভারতীয় কোস্টগার্ডের জাহাজ বরদ সমুদ্রে বিপর্যস্ত বাংলাদেশি নৌকা থেকে ১৯ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে। এই বিষয়টি এক ফেসবুক বার্তায় নিশ্চিত করেছে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *