২৩ মে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

২৩ মে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা পরিস্থিতির কারণে বন্ধ স্কুল, কলেজ খোলার তারিখ আবারও পিছিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণা অনুযায়ী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৩ মে খোলার কথা ছিলো।

করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে মানুষের চলাচল ও সার্বিক কাজকর্মে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। তাই ঘোষিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল আজ (১৫ মে) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এরপর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

তবে জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় দেশের কওমী মাদরাসাগুলো খুলে দেয়া হয়েছিলো। গত জুলাই মাসের ১২ তারিখ সর্বপ্রথম হিফজখানা, অতঃপর পর্যায়ক্রমে কোন শর্ত ছাড়াই সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সবধরণের মাদরাসা খোলার অনুমতি দেয় সরকার।

গত এপ্রিলে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে গেলে চলাচলে বিধিনিষেধ আরোপ করার পর থেকে কওমী মাদরাসাসহ সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠান বর্তমানে বন্ধ রয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনে একটি মেডিক্যাল টিম প্রেরণ করুনঃ বাংলাদেশ জমিয়তুল উলামা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *