পাথেয় টোয়েন্টিপোর ডটকম : পাকিস্তান সরকার দেশটির প্রায় ৩০ হাজার মাদরাসাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। মাদরাসা শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।
আসিফ গফুর জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদরাসাগুলো পরিচালিত হবে। পাঠ্যপুস্তক ও সিলেবাস প্রণয়ন করবে মন্ত্রণালয়। পাকিস্তানের মাদরাসাগুলোতে শিক্ষার্থীদের উগ্র মৌলবাদের শিক্ষা দেয়া হয় বলে বিগত কয়েক বছর ধরে অভিযোগ উঠছে। তিনি জানান, ধর্মীয় ভিত্তিতেই মাদরাসা চলবে, তবে কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্ব অভিযোগ করে আসছে, পাকিস্তানে মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন না করলে জঙ্গিবাদ বাড়বে।
এছাড়া দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানও মাদরাসার আধুনিকায়নের কথা বলেছেন।
সুত্র : খালিজ টাইমস, রয়টার্স


