৩৪৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, দুজনের মৃত্যু

৩৪৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, দুজনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৬ জনে।

গত এক দিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৩ জন মারা গেছেন।

বুধবার (৫ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৭০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন।

সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৬০১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৫৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৬৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৪২৭ জন।দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৬ জনে।

গত এক দিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৬৩ জন মারা গেছেন।

বুধবার (৫ অক্টোবর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ২৭০ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪ জন।

সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ৬০১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন ৫৫৫ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (৫ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮ হাজার ৬৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৪২৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *