৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ জুলাই) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার (২৬ জুলাই) দিবাগত রাতে র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে একটি পিকআপের পেছনের ডালায় বোঝাইকৃত খালি ক্যারেটের ভেতর থেকে ৪৪ কেজি গাঁজা জব্দ করে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ ৮০ হাজার টাকা। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ১৪ হাজার ৬ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *