৮ এপ্রিল শুরু হচ্ছে করোনার টিকার দ্বিতীয় ডোজ

৮ এপ্রিল শুরু হচ্ছে করোনার টিকার দ্বিতীয় ডোজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা টিকার দ্বিতীয় ডোজ আগামী ৮ এপ্রিল থেকে দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া।

মঙ্গলবার (৬ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ৮ এপ্রিল থেকে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে। আজ প্রথম ডোজ দেয়া শেষ হচ্ছে।

স্বাস্থ্য সচিব বলেন, আমরা চেষ্টা করব ডাক্তার, নার্সসহ সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সুষ্ঠু ও সুন্দরভাবে মোকাবিলা করতে পারি।

স্বাস্থ্য সেবা বিভাগ সূত্রে জানা গেছে, দ্বিতীয় ডোজ দেয়ার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন সংরক্ষিত রয়েছে। এছাড়াও ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আনার প্রক্রিয়া রয়েছে। তবে অধিকাংশ ভ্যাকসিন প্রতিবেশী দেশ ভারত থেকে আসবে।

প্রথম ডোজের কার্যক্রম শেষ হলেও নতুন করে প্রথম ডোজ ভ্যাকসিনের রেজিস্ট্রেশন শুরু প্রক্রিয়াধীন রেখেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *