অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ১০ শতাংশ ছুঁইছুঁই

অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ১০ শতাংশ ছুঁইছুঁই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: দেশে সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি সামান্য কমার পর অক্টোবরে তা আবার বেড়েছে। এ মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। তবে লক্ষণীয় দিক হচ্ছে, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ।

সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবিএসের হিসাবে, গত আগস্ট মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৫৪ শতাংশ, যা গত ১১ বছর ৭ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১২ সালের জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১২ দশমিক ৭৩ শতাংশে উঠেছিল।

বিবিএসের তথ্যে দেখা যায়, অক্টোবর মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ। এর অর্থ হলো গত বছরের অক্টোবর মাসে যে খাদ্যপণ্য ১০০ টাকায় কেনা গেছে, এ বছরের অক্টোবর তা কিনতে হয়েছে ১১২ টাকা ৫৬ পয়সায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *