অটোরিকশা চালকদেরকে দায়িত্বশীল হতে হবে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার সড়ক পথে সিএনজি অটোরিকশা যাত্রীদের সাথে কোন রকম প্রতারনা বা হয়রানী না করে যাত্রা নিরাপদ রেখে মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত করার আহবান জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাসাবোর রাজারবাগে সিএনজি অটোরিকশা শ্রমিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মুহাম্মাদ আবদুল মান্নাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন। বক্তব্য রাখছেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আবদুল হাই, সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালী ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।
শহিদুল ইসলাম কবির বলেন, সিএনজি অটোরিকশা চালকরা মানুষের সংকটে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কিন্তু চালকরা অনেক ক্ষেত্রে হয়রানির স্বীকার হন। এ ব্যাপারে সিএনজি অটোরিকশা চালকদের সমস্যা সমাধানে তাদের দাবি আদায়ে ইসলামী শ্রমিক আন্দোলন তাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।


