অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও পরাজিত হবে ইসরাইল : হিজবুল্লাহ

অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও পরাজিত হবে ইসরাইল : হিজবুল্লাহ

ওয়ার্ল্ড ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের কাছে অত্যাধুনিক সমরাস্ত্র থাকা সত্ত্বেও তার সংগঠনের সঙ্গে সম্ভাব্য যুদ্ধে তেল আবিব নিশ্চিতভাবে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বছর ৪৪ হাজার ইসরাইলি সেনাকে মানসিক রোগের চিকিৎসা করাতে হয়েছে। ইহুদিবাদী সেনাদের স্মৃতিতে এখনো হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে পরাজয়ের গ্লানি রয়ে গেছে যা ইসরাইলি কর্মকর্তারা শত চেষ্টা করেও দূর করতে পারবে না।

রোববার সন্ধ্যায় টেলিভিশনের সমর্থকদের উদ্দেশে দেয়া এক বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাইয়্যেদ নাসরুল্লাহ বলেন, ইসরাইলি সেনাবাহিনীর কোনো নৈতিক লক্ষ্য না থাকায় ওই বাহিনীর সদস্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে। হাজার হাজার ইহুদিবাদী সেনাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

তিনি বলেন, এই মনস্তাত্ত্বিক চাপের কারণেই হিজবুল্লাহর সঙ্গে পেরে উঠবে না ইহুদিবাদী বাহিনী। বক্তব্যের অন্য অংশে লেবানন সীমান্ত জুড়ে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধে সাফল্যের জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের ধন্যবাদ জানান।


সূত্র : পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *