অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিন দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কভিড-১৯ প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত তিন দিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানানো হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।

এতে আরো বলা হয়, এই ছুটিকালীন শিক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি ও হাঁচিকাশি শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেয়া হলো। শিক্ষার্থীদের নিজ উদ্যোগে নিজের পাঠক্রম ও সামগ্রিক বিষয়ে অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসরে হলেও শরীরচর্চার বিষয়ে যত্নশীল থাকারও পরামর্শ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *