অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা মহামারিতে গত দুই বছর হজের কার্যক্রম সীমাবদ্ধ রাখে সৌদি কর্তৃপক্ষ। যদিও চলতি বছর বিদেশি নাগরিকদের জন্য হজের দুয়ার খুলেছে। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা যেতে শুরু করেছে দেশটিতে। কিন্তু কেউ যদি অনুমোদন ছাড়া হজ করে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জুন) সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যারা যথাযথভাবে সরকারের অনুমোদন না নিয়ে হজ পালন করবে তাদের জরিমানার আওতায় নিয়ে আসা হবে।

একটি টুইট বার্তায় মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সামি বিন মোহাম্মদ আল শুওয়াইরখ জোর দিয়ে জানিয়েছেন যারা হজ করতে ইচ্ছুক তাদের প্রথমে সরকারি অনুমতি নিতে হবে।

তিনি আরও বলেন, মক্কার গ্রান্ড মসজিদে যাওয়ার পথের নিরাপত্তায় কর্মকর্তারা থাকবেন ও নিরাপত্তা নিশ্চিত করবেন। তাছাড়া পবিত্র স্থানে নিয়ম লঙ্ঘনকারীদের প্রতিরোধ করা হবে বলেও জানানা তিনি।

চলতি বছর দেশি-বিদেশি মোট ১০ লাখ মানুষকে হজ করার অনুমোদন দিয়েছে সৌদি সরকার।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশের সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

করোনাভাইরাস মহামারির কারণে সৌদি সরকারের বিধিনিষেধের মুখে গত দুই বছর বাংলাদেশি হজযাত্রীরা হজ পালন করতে পারেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *