অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: কিছুটা কমেছে কুয়াশা। কমেছে তাপমাত্রার অর্ধ্বমুখী যাত্রা। আবহাওয়ার পূর্বাভাসেও আগের মতো ভয় বা শঙ্কার কিছু নেই। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

তবে পরবর্তী ৭২ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন শ্রীমঙ্গলে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *