অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা

অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী ৩ দিনের আবহাওয়ার সামগ্রিক অবস্থাও।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও শ্রীমঙ্গলে ১৫ দশমিক ৪ ও ডিমলায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকায় আজ (মঙ্গলবার) পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিলো ৭৮ শতাংশ। এ দিন ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১৫ মিনিটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *