পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ থেকে আবারও ভারতের রাজধানী নয়া দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হচ্ছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বুধবার এনডিটিভি এ খবর জানায়।
ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শ্রেণীকক্ষে উপস্থিত হওয়ার আগে শিক্ষার্থীদের থার্মাল স্কেনিং বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া মধ্যাহ্ন বিরতিতে খাবার গ্রহণের সময় তাদেরকে অন্যদের সংম্পর্শ থেকে দূরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের আরও যেসব নির্দেশনা পালন করতে বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে – নির্দিষ্টা দূরত্ব মেনে বসা। ৫০ শতাংশ সিট খালি রেখে বসা।
বিদ্যালয়ে একটি ‘আইসোলেশন রুম’ (সঙ্গনিরোধ কক্ষ) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
নয়া দিল্লির কাউতিলিয়া সরকারি বিদ্যালয়ের প্রিন্সিপাল ড. সিএস ভর্মা বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা আবারও বিদ্যালয়ে ফিরেছে দেখে আমরা খুবই খুশি। আমরা সামাজিক দূরত্ব কঠোরভাবে মানবো; শিক্ষার্থীরা খাবার ও নোটবুক একে অন্যকে দেয়ার সুযোগ দেয়া হবে না।’
বিদ্যালয়ে সঙ্গনিরোধ কক্ষ রাখা হবে বলেও জানান তিনি। এ সময় প্রিন্সিপাল ড. সিএস ভর্মা অনলাইনে শিক্ষা দেয়ার নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।


