অব্যাহত থাকবে শৈত্য প্রবাহ

অব্যাহত থাকবে শৈত্য প্রবাহ

নিজস্ব প্রতিবেদক : সন্দ্বীপ, সীতাকু-ু, রাঙামাটি, কুমিল্লা, শ্রীমঙ্গল, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল ও ভোলা অঞ্চলসহ ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।  সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানায়, এই সময়ে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভবনা রয়েছে।

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে জানিয়ে অধিদপ্তর পূবার্ভাসে আরও জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,  সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫%।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *