অভিনেতা ড. ইনামুল হক মারা গেছেন

অভিনেতা ড. ইনামুল হক মারা গেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. ইনামুল হক আর নেই। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

ড. ইনামুল হকের মেয়ে জামাই অভিনেতা লিটু আনাম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইনামুল হকের জন্ম ফেনী জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে প্রভাষক হিসেবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন তিনি। পরে ১৯৭০, ১৯৭৯, এবং ১৯৮৭ সালে যথাক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন।

ড. ইনামুল হক দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষক এর দায়িত্ব পালন করেছেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে জনগণকে উদ্ধুদ্ধ করার প্রয়াসে বিভিন্ন আন্দোলনমুখী নাটকে অংশগ্রহণ করেন। ১৯৭০ সালে আইয়ুব খানের রক্তচক্ষুকে উপেক্ষা করে তৎকালীন অসহযোগ আন্দোলনে অংশ নেন নাট্যচর্চাকে হাতিয়ার করে।

ডা. ইনামুল হক মানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেন। দীর্ঘ ৪৩ বছর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত এ অভিনেতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *